ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

অমিতাভের নাতির সঙ্গে শাহরুখ কন্যার ঘনিষ্ঠ মুহূর্ত

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৬৫৪ বার পড়া হয়েছে

বলিউডে আবারও আলোচনায় উঠেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। সম্প্রতি মুম্বাইয়ের এক পার্টিতে একসঙ্গে তাদের নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় তাদেরকে আরও ঘনিষ্ঠ অবস্থায় দেখে নেটিজেনদের মনে নানা প্রশ্ন উঠেছে; তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে ফের গুঞ্জন।

অগস্ত্যার সঙ্গে অমিতাভের ‘কাজরা রে’ গানের তালে পা মেলাচ্ছেন সুহানা। এ সময় তাদের সঙ্গে ছিলেন শ্বেতা বচ্চনও। আর সে ভিডিওটিই ভাইরাল সামাজিক মাধ্যমে।

এমনিতেই বি টাউনে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল সুহানা-অগস্ত্যার রসায়ন নিয়ে নানা গুঞ্জন। যদিও এ নিয়ে সরাসরি মুখ খোলেননি দুজনের কেউই।

২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমে দুজনেরই বলিউডে অভিষেক হয় সুহানা-অগস্ত্যার। মিউজিক্যাল কমেডি ঘরানার ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেলেও নবাগত এই দুই তারকা আলোচনায় আসেন একটু আলাদাভাবেই। এরই মধ্যে গানের তালে তাদের পা মেলানোর দৃশ্য তাদের প্রেম জল্পনা যেন বাড়িয়ে দিলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

অমিতাভের নাতির সঙ্গে শাহরুখ কন্যার ঘনিষ্ঠ মুহূর্ত

আপডেট সময় ০৮:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫