ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা
মিরপুরে আগুন

১৬ মরদেহের মধ্যে ৬টির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে

রাজধানীর মিরপুরের রূপনগর থানার শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত ১৬ জনের মধ্যে ছয়টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা হলেন মাহিরা আক্তার (১২), মোছা. নার্গিস আক্তার (১৮), সানোয়ার হোসেন (২৫), মো. নুর আলম (২৩), আল মামুন (৩৮) ও মো. রবিউল ইসলাম (২৮) ।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের লেকচারার ডা. ফারহানা ইয়াসমিন এ তথ্য জানান।

রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুখলেছুর রহমান জানান, আগুনের ঘটনায় ১৬টি মরদেহের মধ্যে ছয়টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এসব মরদেহের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে।

এসআই মুখলেছুর রহমান আরও জানান, ছয়জনের পুরো ঠিকানা পাওয়া গেছে। আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালের দিকে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। আর বাকি ১০টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন ও ডিএনএ সংগ্রহ করে স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

মিরপুরে আগুন

১৬ মরদেহের মধ্যে ৬টির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে

আপডেট সময় ০৭:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫