ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

কয়েক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রস্তাব পেশ : আইন উপদেষ্টা

পৃথক সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করার জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদে প্রস্তাব পেশ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করাটা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম একটি সুপারিশ ছিল। আমাদের প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যে এটি রয়েছে। এ বিষয় নিয়ে আমরা অনেক কাজ করেছি। কিছু বিষয়ে কিছু মত ভিন্নতা রয়েছে। এসব নিয়ে একটু আলোচনার প্রয়োজন রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা উপদেষ্টা পরিষদের পেশ করব। উপদেষ্টা পরিষদ যদি মনে করে তাহলে এটা পাস করা হবে। আমার ধারণা, এ সরকারের আমলেই সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করতে পারব।

আইন উপদেষ্টা বলেন, উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে কথা বলা হয় এবং হুমকি দেওয়া হয়। এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকগুলোকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ইচ্ছেমতো সমালোচনা করছে; হুমকি দেওয়া হচ্ছে। এটা তো ভালো, এটাকে গণতান্ত্রিক উত্তরণ বলা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

কয়েক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রস্তাব পেশ : আইন উপদেষ্টা

আপডেট সময় ০৩:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫