ঢাকা ১১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

চন্দ্রগঞ্জ-ওদারহাট সড়ক সংস্কার প্রকল্পের সার্ভে সম্পন্ন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ চন্দ্রগঞ্জ-ওদারহাট সড়ক সংস্কার প্রকল্পের সার্ভে সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলা প্রকৌশলী সরেজমিনে উপস্থিত থেকে রাস্তার অবস্থা পরিদর্শন ও পরিমাপ কার্যক্রম সম্পন্ন করেন।

প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খান। তাঁর উদ্যোগে দীর্ঘদিন তালিকাভুক্ত থাকা সড়কটি অবশেষে বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে।

প্রথম ধাপে চন্দ্রগঞ্জ থেকে বালুচরা কোরেশ পাটোয়ারী বাড়ী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক সংস্কার করা হবে। দ্বিতীয় ধাপে কোরেশ পাটোয়ারী বাড়ী থেকে ওদারহাট পর্যন্ত অংশটি ভিন্ন প্রকল্পের আওতায় সম্পন্ন হবে।

১২ ফুট প্রশস্ত এ সড়কে টেকসই নিশ্চিতে পুকুর ও ডোবার পাশে গাইড ওয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

স্থানীয়রা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং চন্দ্রগঞ্জ থেকে ওদারহাট পর্যন্ত যাতায়াত হবে আরও সহজ, নিরাপদ ও গতিশীল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

চন্দ্রগঞ্জ-ওদারহাট সড়ক সংস্কার প্রকল্পের সার্ভে সম্পন্ন

আপডেট সময় ০৯:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫