ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

চট্টগ্রাম মেডিকেলে এসি বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) মেরামতের কাজ করার সময় বিস্ফোরণে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. শওকত ওসমান।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শওকত ওসমান নগরীর পতেঙ্গার বিজয় নগর এলাকার বাসিন্দা।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শওকত চিকিৎসাধীন ছিলেন। সেখানে বিকেলে তার মৃত্যু হয়। একই বিস্ফোরণে দগ্ধ মো. তানভীর ও মো. মেশকাত নামে দুজন হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন বলেন, বেলা ১১টার দিকে গণপূর্ত অধিদপ্তরের তিন শ্রমিক ছয়তলা ভবনের ওপর কাজ করছিলেন। হঠাৎ এসির কম্প্রেসার বিস্ফোরিত হলে তারা আহত হন। আহতদের কারও কারও হাত-পায়ের রগ কেটে গেছে। দুর্ঘটনায় কোনো রোগী বা হাসপাতালের অন্য কেউ আহত হননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

চট্টগ্রাম মেডিকেলে এসি বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৮:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫