ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের ডিএসইর বিশেষ বার্তা

মশিউর সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই ব্রোকারেজ হাউজটির গ্রাহকরা অন্য যেকোনো ট্রেকহোল্ডার কোম্পানিতে লিংক বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলে নিজেদের শেয়ার ও ইউনিট স্থানান্তর করতে পারবেন। আর কোনো বিনিয়োগকারীর সিকিউরিটিজ লেনদেন বাবদ ওই ব্রোকারেজ হাউজটির কাছে অর্থ কিংবা শেয়ার প্রাপ্য থাকলে আবেদন করার জন্য সুযোগ দেওয়া হয়েছে।

রোববার (৫ অক্টোবর) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইর ট্রেকহোল্ডার কোম্পানি মশিউর সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন ও ডিপি ইতোপূর্বে স্থগিত করা হয়েছে। এ অবস্থায় কোম্পানির গ্রাহকদের বিও অ্যাকাউন্টে রক্ষিত বিদ্যমান শেয়ারগুলো অন্য কোনো ট্রেকহোল্ডার কোম্পানিতে খোলা লিংক বিও হিসাবে নির্ধারিত ফরম (সিডিবিএল ফরম-১৬) পূরণ সাপেক্ষে স্থানান্তরের জন্য আবেদন করতে হবে।

এ ছাড়া কোনো গ্রাহকের সিকিউরিটিজ লেনদেন থেকে সৃষ্ট পাওনা অর্থ কিংবা শেয়ার প্রাপ্য থাকলে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ‘www.dse.com.bd/complaintCell_TREC_d.php’ এই ওয়েবসাইট লিংক থেকে অভিযোগ ফরম ডাউনলোড ও যথাযথভাবে পূরণ করে নিজ স্বাক্ষর সম্বলিত প্রয়োজনীয় কাগজপত্র ডিএসইর কাছে পাঠাতে বলা হয়েছে। এক্ষেত্রে পোর্টফোলিও এবং অন্যান্য কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্র জমা দিতে হবে। এসব ডকুমেন্ট জমা দেওয়ার ঠিকানা হবে– চিফ রেগুলেটরি অফিসার, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, ডিএসই টাওয়ার, হোল্ডিং নং ৪৬, রোড নং ২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯।

গ্রাহকদের এই আবেদনের জন্য কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে ডিএসইর ইনভেস্টর কমপ্লেইন্টস, আরবিট্রেশন অ্যান্ড লিটিগেশন বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে ইনভেস্টর কমপ্লেইন্টস, আরবিট্রেশন অ্যান্ড লিটিগেশন বিভাগের সঙ্গে যোগাযোগের জন্য কয়েকটি ফোন ও মোবাইল নম্বর এবং একটি ই-মেইল ঠিকানা সংযুক্ত করা হয়েছে।

ফোন নম্বর- ০২-৪১০৪০১৮৯-২০০ এর এক্সটেনশন- ১৬৪১, ১৬৪২, ১৬৪৩, ১৬৪৪, ১৬৪৫ ও ১৬৪৫। মোবাইল নম্বর- ০১৭১৩-২৭৬৪১৫, ০১৭১৩-৩৬৯৩৬৩, ০১৭১৩-৪২৫৮৩১ এবং ০১৭৩০-৩৩১৮৬৬। আর ই-মেইল ঠিকানা- [email protected]

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের ডিএসইর বিশেষ বার্তা

আপডেট সময় ০৮:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫