ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গবন্ধুর সৈনিক হুমায়ুন কবীর এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ৯ ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে, কমেছে ৫টির গণপূর্তের বিতর্কিত পদায়ন ও অনিয়মের বিষয়ে নিরপেক্ষ দাপ্তরিক তদন্তের দাবি রাউজানে গিয়াস কাদের ও গোলাম আকবরের অনুসারীদের আধিপত্যের দ্বন্দ্বে দুই বছরে ৩৫ খুন মানিক পশারীর মৃত্যু ও মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ে তদন্ত কমিটি গঠন শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই প্রকৌশলীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ বাবা হিসেবে ভিকির দায়িত্ববোধে মুগ্ধ ক্যাটরিনা নেতানিয়াহুর নতুন সরকারে দুই কট্টরপন্থিকে চান না ট্রাম্প তাহসিফের সুরতহাল প্রতিবেদনে মিলল যেসব তথ্য

কোরআন অবমাননা: নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্বকে কারাগারে আটক রাখার আবেদন

কোরআন ‘অবমাননার’ অভিযোগে গ্রেপ্তার হওয়া ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক চাঁদ মিয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন আদালতে প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জাকির হোসেন। পুলিশের আবেদনে বলা হয়েছে, এ আসামি কোরআন অবমাননার সঙ্গে জড়িত মর্মে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে।

জিজ্ঞাসাবাদে অপূর্ব পাল মুসলিম ধর্মাবলম্বীর পবিত্র গ্রন্থ কোরআন শরীফ হাতে করে নিয়ে এসে সবার সামনে হাত থেকে ফ্লোরের উপর ফেলে পদদলিত করে ধর্মের বিশ্বাসের অবমাননা করে মুসলমানদের অনুভূতিতে আঘাত হানার কথা স্বীকার করেছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের প্রয়োজন হতে পারে। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য জামিন নাকচ চেয়ে অপূর্ব পালকে কারাগার আটক রাখার প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী কোরআন শরীফ অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়।

এ ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষার্থী নিজেও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও প্রকাশ করেন। পরে রাতেই উত্তেজিত একদল শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা তার বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপূর্ব পালকে আটক করে থানায় নিয়ে যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধুর সৈনিক হুমায়ুন কবীর এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

কোরআন অবমাননা: নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্বকে কারাগারে আটক রাখার আবেদন

আপডেট সময় ০৩:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫