ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের খায়রুল বাশারের ৪২ কোটি টাকার সম্পদ ক্রোক

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কস-এর স্বত্বাধিকারী খায়রুল বাশার বাহারের মালিকানাধীন প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ ক্রোক করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

খায়রুল বাশার বাহার ও তার সহযোগীরা সাধারণ ছাত্র-ছাত্রীদের যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।

সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ আদালত তার নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়ার পর সিআইডি তা ক্রোক করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়ার পর গত ৪ মে ডিএমপির গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করে সিআইডি। মামলা নং-৫। পরে গত ১৪ জুলাই ধানমন্ডি এলাকা থেকে সিআইডি তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

তদন্তে বেরিয়ে আসা তথ্যের বরাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, অভিযুক্ত প্রতারণার অর্থ দিয়ে ১২২.৪৫ শতাংশ জমি ক্রয় করেছেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪২.৮৫ কোটি টাকা। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ আদালত তার নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

তিনি বলেন, নিজেকে শিক্ষাবিদ ও ব্যবসায়ী পরিচয় দিলেও খায়রুল বাশার বাহার আসলে সংঘবদ্ধ প্রতারক চক্রের সহায়তায় সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তার নামে দেশের বিভিন্ন স্থানে আরও স্থাবর ও অস্থাবর সম্পদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের খায়রুল বাশারের ৪২ কোটি টাকার সম্পদ ক্রোক

আপডেট সময় ০২:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫