ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

৪৮তম বিসিএস : নিয়োগপ্রত্যাশী চিকিৎসকদের অবিলম্বে নিয়োগের দাবি

সরকারি স্বাস্থ্যসেবা খাতে শূন্য পদ পূরণে ৪৮তম (বিশেষ) বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ৪৮তম বিসিএস নিয়োগপ্রত্যাশী সাধারণ চিকিৎসক ফোরাম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
নিয়োগ বঞ্চিত চিকিৎসক ডা. শাদমান সাকিব রাফি বলেন, বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় ১২ হাজার ৯৮০টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। এতে করে তৃণমূলের মানুষ পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পাচ্ছে না। যদিও বিত্তশালীরা বেসরকারি বা বিদেশে চিকিৎসা নিতে পারছেন, তবে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার উপরই নির্ভরশীল।

তিনি বলেন, ৪৪তম থেকে ৪৬তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া অসম্পূর্ণ থাকায় প্রায় এক হাজার ৫০০ প্রার্থী ৪৮তমে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এ কারণে নিয়োগপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থী পরবর্তীতে সিনিয়রিটি বা সুবিধার জন্য পূর্ববর্তী বিসিএসে যোগদান করবেন। এতে করে ৪৮তম বিসিএসের সহকারী সার্জন পদগুলো পুনরায় শূন্য থেকে যাবে এবং চিকিৎসক সংকট নিরসনের উদ্দেশ্য ব্যাহত হবে।

সংবাদ সম্মেলনে ডা. মো. আল মুনতাসির বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে আরও ৩ হাজার শূন্যপদে চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তাই চূড়ান্ত গেজেট প্রকাশের আগেই ৪৮তম বিসিএসে উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া সম্ভব।

তিনি বলেন, এখনও ৪৪তম বিসিএসের চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ হয়নি এবং ৫০তম বিসিএসের নিয়োগও শিগগিরই সম্পন্ন হবে না। ফলে পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ বিলম্বিত হলে রাষ্ট্রের সময়, অর্থ ও শ্রমের অপচয় ঘটবে এবং জনগণ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে।

ফোরামের পক্ষ থেকে দাবি জানিয়ে বলা হয়, অবিলম্বে ৪৮তম (বিশেষ) বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে সহকারী সার্জন পদে নিয়োগের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হচ্ছে। সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক ৪৮তম বিসিএস নিয়োগপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

৪৮তম বিসিএস : নিয়োগপ্রত্যাশী চিকিৎসকদের অবিলম্বে নিয়োগের দাবি

আপডেট সময় ১২:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫