ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

হাতিরঝিলে প্রাইভেট কারের ধাক্কায় আহত রিকশাচালকের মৃত্যু

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিলে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. আউয়াল (৬৭) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে হাতিরঝিল থানাধীন রেড ক্রিসেন্ট ভবনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে আজ সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আউয়াল গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী সাগর জানান, রাত ১টার দিকে রেড ক্রিসেন্টের সামনে দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট কার ধাক্কা দিলে গুরুতর আহত হন আউয়াল। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় ঘাতক গাড়িটি হাতিরঝিল থানা পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

হাতিরঝিলে প্রাইভেট কারের ধাক্কায় আহত রিকশাচালকের মৃত্যু

আপডেট সময় ১২:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫