ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি এস.এম. এমদাদুল হকের সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব, আইন কমিশনের সদস্য ড. নাইমা হক, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মোঃ লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. আজিজুল হক উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন এর কার্যপদ্ধতি নির্ধারণ ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি নির্ধারণ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। এছাড়া, মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ও মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৯ অক্টোবর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন অংশীজনদের (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এর আইন ও বিচার বিভাগ, আইন কমিশন ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট) সঙ্গে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রসঙ্গত, সংবিধানের ১১৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (পে-কমিশন) বিধিমালা, ২০০৭ এর বিধি ৩(১) অনুসারে অর্থ বিভাগের গত ৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখের প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন পুনর্গঠিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫