ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

জেড’ থেকে এক কোম্পানির উন্নতি, নতুন করে আরেকটি শ্রেণিভুক্ত

ঘোষিত লভ্যাংশ বণ্টন করে তথ্য ও প্রযুক্তি খাতের একটি কোম্পানি আজ রোববার (২৮ সেপ্টেম্বর) ‘জেড’ ক্যাটাগরি থেকে উন্নীত হয়ে ‘বি’ শ্রেণিতে স্থানান্তরিত হয়েছে। তবে এদিন বস্ত্র খাতের আরেকটি কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বণ্টন করতে না পারায় ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ শ্রেণিভুক্ত হয়েছে।

তথ্য অনুযায়ী, তথ্য ও প্রযুক্তি খাতের জেনেক্স ইনফোসিস পিএলসি-র ২০২৩-২৪ অর্থবছরের (সমাপ্ত ৩০ জুন ২০২৪) ঘোষিত ৩ শতাংশ নগদ লভ্যাংশ বণ্টন সম্পন্ন হয়েছে। এজন্য আজ থেকে কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করেছে ডিএসই।

অন্যদিকে, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি-র ২০২৩-২৪ অর্থবছরের ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ নির্ধারিত সময়ের মধ্যে বণ্টন না করায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ শ্রেণিভুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ডিএসইর ‘জেড’ ক্যাটাগরিতে বর্তমানে তালিকাভুক্ত সিকিউরিটিজের সংখ্যা ৯৮টি। আজ একটি কোম্পানি ‘জেড’ থেকে তালিকাচ্যুত এবং একটি কোম্পানি ‘জেড’ শ্রেণিভুক্ত হওয়ায় এই ক্যাটাগরিতে কোনো পরিবর্তন হয়নি।

রোববার ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ও ইউনিটগুলোর মধ্যে ১৯টির দর বেড়েছে, কমেছে ৫৬টির এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

জেড’ থেকে এক কোম্পানির উন্নতি, নতুন করে আরেকটি শ্রেণিভুক্ত

আপডেট সময় ০৯:২১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫