ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আগামী সংসদ নির্বাচনে সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি: নাহিদ

হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেজন্য পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম। সেই বাংলাদেশের লক্ষ্যকে সামনে রেখে সব ধর্ম-বর্ণ ও মতের মানুষের ঐক্যের ভিত্তিতে সামনের দিনে এগোতে চাই। সেই লক্ষ্যে এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নানা দাবি-দাওয়া শুনেছি। অন্তর্বর্তী সরকার অনেক কিছু করার চেষ্টা করেছে। তবে অনেক ক্ষেত্রেই সেই দাবি-দাওয়া পূরণ হয়নি।

নাহিদ বলেন, নির্বাচনী ইশতেহারে যাতে সব নাগরিকের সমান মর্যাদা ও সব সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত হয়, সেই লক্ষ্যে এনসিপি কাজ করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

আগামী সংসদ নির্বাচনে সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি: নাহিদ

আপডেট সময় ০৯:১৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫