ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আনোয়ারায় নির্মাণাধীন খাদ্য গুদাম ঘুরে দেখলেন উপদেষ্টা

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে তিনি আনোয়ারা সদরে চলমান প্রকল্প ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে কঠোর নির্দেশ দেন।

প্রকল্প সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন কৌশলগত স্থানে ‘নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ’ প্রকল্পের আওতায় আনোয়ারা, সাতকানিয়া ও সন্দ্বীপে ১০ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৩২ টাকায় তিনটি গুদাম নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুলাই মাসে শেষ হওয়ার কথা।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আনোয়ারায় আগে থেকেই ১ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন একটি গুদাম আছে। এখন আরও ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন গুদাম নির্মাণ করা হচ্ছে। কাজের অগ্রগতি সন্তোষজনক। আশা করছি আগামী জুনের মধ্যে কাজ শেষ হবে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন– খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান্নাতুল আকসা প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

আনোয়ারায় নির্মাণাধীন খাদ্য গুদাম ঘুরে দেখলেন উপদেষ্টা

আপডেট সময় ১২:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫