ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রবাসী কর্মীদের সতর্ক করলো দোহার বাংলাদেশ দূতাবাস

অযাচিত অর্থ আদায়ের বিষয়ে প্রবাসী কর্মীদের সতর্ক করেছে দোহার বাংলাদেশের দূতাবাস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দূতাবাস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সতর্ক করা হ‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন শপিংমলসহ অন্যান্য জায়গায় পার্কিংয়ে যারা কার ওয়াশিংয়ের কাজে নিয়োজিত আছেন, তাদের মধ্য থেকে কতিপয় বাংলাদেশিকে আটক করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও তাদের বৈধ কাতার আইডি ও কাজের অনুমতি রয়েছে।

এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, কতিপয় ক্লিনিং কোম্পানির নিযুক্ত কিছু কর্মী কাতার সরকারের নিয়ন্ত্রণাধীন পার্কিংয়ে কার ওয়াশিংয়ের কাজে নিয়োজিত আছেন। তারা পার্কিংয়ে গাড়ি আসামাত্র কার ওয়াশের জন্য গাড়ির কাচে ‘নক’ করেন। তারা গাড়িতে বসা যাত্রীদের বিরক্ত করেন এবং কার ওয়াশ করতে না চাইলে অযাচিতভাবে অর্থ দাবী করেন, যা অনভিপ্রেত।

দূতাবাস জা‌নি‌য়ে‌ছে, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরীভূত হওয়ায় তারা পাবলিক পার্কিংয়ে কার ওয়াশে নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এ ধরনের অযাচিত সমস্যা এড়িয়ে চলতে কার ওয়াশিং কোম্পানি এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

প্রবাসী কর্মীদের সতর্ক করলো দোহার বাংলাদেশ দূতাবাস

আপডেট সময় ০৭:২৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫