ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

চট্টগ্রামে গণঅভ্যুত্থানের তিন হত্যা মামলায় আইনজীবীসহ গ্রেপ্তার ২

  • নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় ০৮:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৭২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন হত্যা মামলাসহ পাঁচলাইশ থানার চার মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দের পর আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার দুজন হলেন- চট্টগ্রামের আইনজীবী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ায় তামিম ও কক্সবাজারের চকরিয়ার ডেমুশিয়া এলাকার বাসিন্দা কফিল উদ্দিন। তিনিও চট্টগ্রাম মহানগর শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

পাঁচলাইশ থানা পুলিশ সূত্র জানিয়েছে, বুধবার রাতে শাহরিয়ার তামিমকে চট্টগ্রাম নগরীর হামজারবাগ এলাকা থেকে এবং বৃহস্পতিবার ভোরে কফিল উদ্দিনকে চকরিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, পাঁচলাইশ থানার ওয়াসিম আকরাম হত্যা মামলা, ফয়সাল আহমেদ শান্ত হত্যা মামলা, মো. ফারুক হত্যা মামলা ও নাশকতা মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

চট্টগ্রামে গণঅভ্যুত্থানের তিন হত্যা মামলায় আইনজীবীসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৮:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫