শরীয়তপুরের সখিপুর থানায় ওপেন হাউস ডে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ভেদরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সৌম্য শেখর পাল। সভাপতিত্ব করেন সখিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: ওবায়দুল হক।
ওপেন হাউস ডে-তে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। সভায় জনগণের অভিযোগ শোনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং পুলিশ-জনগণ সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি সৌম্য শেখর পাল বলেন, “পুলিশ সব সময় জনগণের পাশে আছে। ওপেন হাউস ডে’র মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা তুলে ধরতে পারেন। এতে করে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।”
সভাপতির বক্তব্যে ওসি মো: ওবায়দুল হক বলেন, “সখিপুর থানায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনই আমাদের মূল লক্ষ্য। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগ অপরিহার্য।”
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, নারী প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
শরীয়তপুরে সখিপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত
-
শরীয়তপুর প্রতিনিধি - আপডেট সময় ০৭:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- ৬৯৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















