ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

জেলা আ.লীগের উপদেষ্টাসহ কারাগারে ২

সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর গুলশান থানায় করা মামলায় ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কায়সার আহাম্মদসহ দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অপর আসামি হলেন- আওয়ামী লীগ কর্মী খায়রুল খান জুয়েল।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতের হাজতখানায় এনে কারাগারে আটক রাখার জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন। অন্যদিকে জামিন চেয়ে আবেদন করেন আসামির আইনজীবী শাখাওয়াত উল্যাহ ভূঞা। উভয়পক্ষের শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশের গুলশান জোনাল টিম ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মামলা সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাজধানীর গুলশান-১ এর গোল চত্বরে ৩০/৩৫ ব্যক্তি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। আসামিরা দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে স্লোগান দেয়। তারা নিষিদ্ধ সংগঠনের সদস্য হয়ে মিছিলে অংশ নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

জেলা আ.লীগের উপদেষ্টাসহ কারাগারে ২

আপডেট সময় ০৮:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫