ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব আরও বাড়বে

বাংলাদেশকে আঞ্চলিক প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠকে প্রযুক্তি খাতে বিনিয়োগ, ডাটা গভর্নেন্সসহ ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনায় এ বিষয়টি উঠে আসে।

এ সময় ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্বারোপ করেন।

উভয়পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধি, ডাটা গভর্নেন্স, ইলেকট্রনিক আইডি অথেন্টিকেশন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ক্লাউড সার্ভিস, ইন্টার অপারাবিলিটি, ডিজিটাল সার্ভিস ইকোসিস্টেম, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এবং ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (দক্ষিণ ও মধ্য এশিয়া) ব্রেন্ডার লিঞ্চ এবং ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) ইমিলি অ্যাসবি। তারা বাংলাদেশ সরকারের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রার প্রশংসা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব আরও বাড়বে

আপডেট সময় ০৯:০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫