ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ, ওএসডি বিএল কলেজের দুই শিক্ষক আল মাহমুদের কাব্য নিয়ে গবেষণায় পিএইচডি পেলেন ফেনীর আবদুল কাদের ময়মনসিংহে মেরী স্টোপস ক্লিনিকের নতুন শাখার উদ্বোধন জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্ক বরগুনায় বৃত্তি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তি চান ড. ইউনূস নিরাপদ ও যানজটমুক্ত কুমিল্লা গড়তে কার্যকর পদক্ষেপের আহ্বান গোয়ায় নাগরিক ইশতেহার তৈরির ঘোষণা সিজেপির নাঙ্গলকোট হিসাবরক্ষণ অফিসে এম এম মোহাইমেনের ঘুষের কারবার অজিত কুমার গুহ কলেজ জাতীয়করণ চান শিক্ষার্থীরা

১০ কোরিয়ান নিয়োগকর্তাকে সম্মাননা দিল বাংলাদেশ দূতাবাস

‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়- গড়ব বাংলাদেশ’ প্রতিপাদ্যে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ পালন করেছে দক্ষিণ কোরিয়ার সিউলের বাংলাদেশ দূতাবাস।

রোববার (১৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসন দিবসটি পালন করা হয়।

অভিবাসী দিবস উপলক্ষে ৬টি ক্যাটাগরিতে ২৬ জন বাংলাদেশি ইপিএস কর্মীকে এবং অধিক সংখ্যক বাংলাদেশি ইপিএস কর্মী নিয়োগের জন্য ১০ জন কোরিয়ান নিয়োগকর্তাকে সম্মাননাসহ ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর কাউন্সিলর (শ্রম) মকিমা বেগম তার স্বাগত বক্তব্যে বাংলাদেশের অর্থনীতিসহ দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে প্রশংসা করেন এবং পুরস্কারের জন্য মনোনীতদের অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন তার বক্তব্যে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত সব বাংলাদেশি ইপিএস কর্মীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষিণ কোরিয়ায় কর্মরত বাংলাদেশী ইপিএস কর্মীদের কর্মনিষ্ঠা, আনুগত্য এবং দক্ষতার প্রশংসা করেন।

বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও অভিবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিতের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত। এছাড়া দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে দূতাবাসের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন তিনি।

বৈধ পথে দেশে রেমিট্যান্স প্রেরণের ওপর গুরুত্ব আরোপ করে কর্মীদের আনুগত্য ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখা এবং যেকোনো সমস্যায় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ, ওএসডি বিএল কলেজের দুই শিক্ষক

১০ কোরিয়ান নিয়োগকর্তাকে সম্মাননা দিল বাংলাদেশ দূতাবাস

আপডেট সময় ১২:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২