ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

মার্কিন দূতাবাস সকল মানবাধিকার অভিযোগকে গুরুত্ব দেয়

ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেছেন, মানবাধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কেন্দ্রবিন্দু হওয়ায় মার্কিন দূতাবাস মানবাধিকার লংঘনের সকল অভিযোগকে গুরুত্ব দিয়ে থাকে।

১৪ ডিসেম্বর ‘মায়ের ডাক’ সংগঠনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাক্ষাৎ নিয়ে প্রকাশিত বিভিন্ন নিবন্ধ ও বিবৃতির আলোকে মুখপাত্র বলেন, মার্কিন দূতাবাস এ ধরনের বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে নিয়মিতভাবে বৈঠক করে থাকে।

তিনি আরও বলেন, মার্কিন দূতাবাসের সঙ্গে গত কয়েক বছরে ‘মায়ের কান্না’ থেকে কোনো যোগাযোগ করা হয়নি।

তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত ‘নিরাপত্তার কারণে’ ১৪ ডিসেম্বর মায়ের ডাক -এর তার পূর্বনির্ধারিত বৈঠক শেষ করেন।

তিনি ই-মেইলে জানান, আমরা বিষয়টি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেছি।

১৫ ডিসেম্বর, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে জানান, মার্কিন রাষ্ট্রদূত যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তা ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে দেখা হচ্ছে না। তিনি আরও বলেন, এই ঘটনা বাংলাদেশ-মার্কিন সম্পর্কে কোন প্রভাব ফেলবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

মার্কিন দূতাবাস সকল মানবাধিকার অভিযোগকে গুরুত্ব দেয়

আপডেট সময় ১১:৩৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২