ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

পার্সেল প্রতারণা চক্রের সদস্য গ্রেপ্তার, হাতিয়ে নিয়েছে কোটি টাকা

রাজধানীর শান্তিনগর থেকে পার্সেল প্রতারণা চক্রের অন্যতম সদস্য মো. ফারুক হোসেন (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৪ সেপ্টেম্বর) সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানার শান্তিনগর ব্র্যাক ব্যাংক শাখার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএস আর্মি, ইউএস নেভি ইত্যাদি পরিচয়ে ভুয়া আইডি ব্যবহার করে ভিকটিমদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। এরপর স্বর্ণ, হীরা, মূল্যবান পাথর কিংবা বিপুল পরিমাণ ডলার ও ইউরো পাঠানোর প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা দিতে বাধ্য করত। টাকা জমা হওয়ার সঙ্গে সঙ্গে প্রতারণার শিকার ব্যক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব্লক করে দিতো চক্রের সদস্যরা।

তিনি বলেন, নাইজেরিয়ান নাগরিক মারলন স্যামুয়েলসসহ দেশি-বিদেশি প্রতারকদের নিয়ে গড়ে ওঠা এই চক্র বাংলাদেশসহ বিভিন্ন দেশে সক্রিয় ছিল। ভুয়া পরিচয়ের আড়ালে তারা মোট ১৬ জন ভিকটিমের কাছ থেকে ১ কোটি ১৮ লাখ ৯৯ হাজার ৩৯৮ টাকা হাতিয়ে নেয়। গ্রেপ্তার ফারুক হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ফারুক ট্রেডার্সের দুটি ব্যাংক হিসাবের মধ্যে একটিতে ১ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৬৮৫ টাকা এবং অন্যটিতে ২১ লাখ ৯১ হাজার ৪৭৫ টাকার লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি।

তিনি আরও বলেন, ঘটনার প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ার পর সিআইডি বাদী হয়ে মোমেনা আক্তার রানি, নাইজেরিয়ান নাগরিক মারলন স্যামুয়েলস, মো. কামরুল মোকসেদ প্রকাশ সাজু, ইমরান হাসান ইকবাল, মো. ফারুক হোসেন, মেসার্স ফারুক ট্রেডার্স ও মেসার্স জননী ট্রেডার্সসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে। মামলার রহস্য উদঘাটন, অপরাপর অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা

পার্সেল প্রতারণা চক্রের সদস্য গ্রেপ্তার, হাতিয়ে নিয়েছে কোটি টাকা

আপডেট সময় ০৭:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫