ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাকসু নির্বাচনের ভোট গণনা এখনো চলছে, সন্ধ্যা ৭টায় ফল প্রকাশ

  • সাভার (ঢাকা)
  • আপডেট সময় ০১:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। এখন পর্যন্ত ছয়টি হলের ভোট গণনা বাকি রয়েছে এবং সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা দুপুরের মধ্যে ভোট গণনা শেষ করতে পারবো। এরপর আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে। আশা করি, সন্ধ্যা ৭টার মধ্যে ফল প্রকাশ করতে পারবো। এ বিষয়ে আপনাদের সবার সাহায্য কামনা করছি।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম। সিনেট ভবনে পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা চলছে, যেখানে প্রধানত হল সংসদের প্রার্থীদের এজেন্টরা উপস্থিত আছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাকসু নির্বাচনের ভোট গণনা এখনো চলছে, সন্ধ্যা ৭টায় ফল প্রকাশ

আপডেট সময় ০১:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫