ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শিল্প মন্ত্রণালয়ে মহান বিজয় দিবস উদযাপন, ই-লাইব্রেরি ও ডে-কয়ার সেন্টার উদ্বোধন

  • রাজু আহমেদ, ঢাকা
  • আপডেট সময় ০৭:৩১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • ৭৮২ বার পড়া হয়েছে

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বুদ্ধিবৃত্তিক চর্চা ও দুশ্চিন্তামুক্ত হয়ে কাজ করার সুবিধার্থে শিল্প মন্ত্রণালয় ভবনে অত্যাধুনিক ই-লাইব্রেরি ও ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

রোববার (১৮ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয় ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ই-লাইব্রেরি উদ্বোধন করে শিল্পমন্ত্রী বলেন, এটি শিল্প মন্ত্রণালয়ের মতো একটি বড় ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বুদ্ধিবৃত্তিক চর্চা/পাঠ্যাভ্যাস বাড়াতে সহায়তা করবে ও জ্ঞান অনুসন্ধানে উদ্বুদ্ধ করবে।

ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করে তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের পঞ্চম তলায় স্থাপিত ডে-কেয়ার সেন্টারটিতে কর্মকর্তা-কর্মচারীরা অফিস চলাকালীন তাদের ছোট শিশুদের রাখতে পারবেন। এতে তারা শিশু নিয়ে দুশ্চিন্তামুক্ত হয়ে কাজ করতে পারবেন।

ই-লাইব্রেরি উদ্বোধনকালে শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে এ ধরনের উদ্যোগ প্রথম। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রকাশিত আর্টিকেল, জার্নাল ও বিভিন্ন প্রকাশনা ই-লাইব্রেরিতে সংরক্ষণ করা যাবে। ই-লাইব্রেরি একটি ইন্টেলেকচুয়াল স্টোরেজ হিসেবে কাজ করবে। এছাড়া শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিভিন্ন প্রকাশনা ও ম্যাগাজিন সহজে বিশ্বের যে কেউ দেখতে ও পড়তে পারবে, যা মন্ত্রণালয়ের ব্র্যান্ডিং সহজতর করবে।

উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের নিচতলায় স্থাপিত ই-লাইব্রেরি একটি অত্যাধুনিক ও প্রযুক্তিনির্ভর লাইব্রেরি, যেখানে মনোরম পরিবেশে মুদ্রিত বইয়ের পাশাপাশি ইলেকট্রনিক বই বা ই-বুক পড়ার সুবিধা থাকছে। ৯৫০ বর্গফুট জায়গার এ লাইব্রেরিতে প্রায় ২০০০ বইয়ের সমাহার থাকবে, যা ই-লাইব্রেরি ওয়েবসাইট ব্যবহার করে অনুসন্ধান করা যাবে। সরকারি বন্ধের দিন ব্যতীত অফিস চলাকালীন লাইব্রেরিতে বই পড়া ও বই ইস্যু করা যাবে।

ব্যক্তিগত আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে মন্ত্রণালয়ের প্রত্যেক কর্মকর্তা/কর্মচারী ই-লাইব্রেরিতে যুক্ত হয়ে ক্যাটাগরিভিত্তিক বই অনুসন্ধানের পাশাপাশি বই ধার নিতে বা পড়তে পারবে। ডিজিটাল পদ্ধতিতে লাইব্রেরি ম্যানেজমেন্ট করায় খুব সহজে বই উত্তোলন/জমাদান সংক্রান্ত ডাটাবেজ মেইনটেন করা যাবে এবং কার কাছে কতটি বই ফেরত দেওয়ার জন্য পেন্ডিং আছে তার তথ্য খুব সহজে বের করা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

শিল্প মন্ত্রণালয়ে মহান বিজয় দিবস উদযাপন, ই-লাইব্রেরি ও ডে-কয়ার সেন্টার উদ্বোধন

আপডেট সময় ০৭:৩১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২