ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম, রহস্যটা কী? খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম বন্দরে মালামাল চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কনটেইনার থেকে মালামাল চুরির সময় ট্রাকসহ সাইফুল ইসলাম রুবেল (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এলাকার ১৩ নম্বর শেড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে রাতে বন্দর থানায় হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা করে আজ (শনিবার) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বন্দর কর্মকর্তারা জানায়, সাইফুল ইসলাম রুবেল জব্দ করা ট্রাকটির মালিক। তিনি একটি বেসরকারি শিল্পকারখানার জন্য আমদানি করা শিট কয়েল পরিবহনের জন্য বন্দরের ভেতরে ঢুকেছিলেন। আসামি সাইফুলসহ কয়েকজনে মিলে বন্দরের জিসিবির ১৩ নম্বর শেডে রাখা কনটেইনারটির নিল ভেঙে মালামাল বের করার চেষ্টা করে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর নিরাপত্তা বিভাগের টিম তাকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, আসামিকে গ্রেপ্তারের পর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম, রহস্যটা কী?

চট্টগ্রাম বন্দরে মালামাল চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫