ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

খিলগাঁওয়ে এসির কাজ করতে গিয়ে ৬ তলা থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৯৮ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকায় একটি বাসায় এসির কাজ করার সময় ৬ তলা থেকে নিচে পড়ে রিফাত (২১) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
আজ (বৃহস্পতিবার) বিকেল পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে। পড়ে যাওয়ার পর রিফাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী আলামিন বলেন, খিলগাঁওয়ের জোড়পুকুর ১৪৭/২/ সি বাসার বাইরে ৬ তলায় আউটডোরের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন রিফাত। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রিফাতের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাজিতলা গ্রামে বলেও জানান আলামিন। বর্তমানে মুগদার মান্ডা এলাকায় থাকতেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

খিলগাঁওয়ে এসির কাজ করতে গিয়ে ৬ তলা থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

আপডেট সময় ০৭:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫