ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

দোহায় ওআইসির জরুরি সভায় যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা

  • বিশেষ সংবাদদাতা
  • আপডেট সময় ০৪:৪৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫১ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ১৫ সেপ্টেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিতব্য ওআইসির জরুরি সভায় বাংলাদেশের পক্ষে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

তিনি বলেন, ফিলিস্তিন প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট। কয়েকদিন আগে দোহায় ইসরায়েল আক্রমণ করেছে। এ কারণে আগামী ১৫ সেপ্টেম্বর ওআইসির একটা জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে তৌহিদ হোসেন বাংলাদেশের পক্ষে অংশ নেবেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব এ তথ্য জানান।

তিনি বলেন, আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষার লক্ষ্যে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ইউএন (ইউনাইটেড নেশন) হাই লেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর দি পিস ফুল সেটেলমেন্ট অব দি কোয়েশ্চেন অব প্যালেস্টাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব দা টু স্টেট সলিউশন’ শীর্ষক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণ সম্পর্কে উপদেষ্টা পরিষদকে অবহিত করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

দোহায় ওআইসির জরুরি সভায় যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:৪৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫