ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি, থানায় স্থাপন অভিযোগ বাক্স সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম, রহস্যটা কী? খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

মাইলস্টোন ট্রাজেডি : ছাড়পত্র পেলেন আরও ৩ জন, চিকিৎসাধীন ১৩ জন

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৭ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তিন শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ (বৃহস্পতিবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। যাদের ছাড়পত্র দেওয়া হয়েছে তারা হলেন— মাইলস্টোন কলেজের শিক্ষার্থী আলভীরা (১০), সামিয়া (১০) ও নুসরাত (১২)।

তিনি জানান, বিমান বিধ্বস্তের পর হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে এখন পর্যন্ত ২৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ২০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী ওই ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি, থানায় স্থাপন অভিযোগ বাক্স

মাইলস্টোন ট্রাজেডি : ছাড়পত্র পেলেন আরও ৩ জন, চিকিৎসাধীন ১৩ জন

আপডেট সময় ০৪:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫