সংবাদ শিরোনাম ::
হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩ জয়পুরহাটে উদ্ধার হলো বিশাল আকৃতির গাঁজা গাছ কসবায় মোবাইল কোর্টের অভিযান: ৫ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে দুই বোন লতা-পাতার বিয়ে প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী

১০ নম্বর হলে বিদ্যুৎ নেই, অন্ধকারেই চলছে ভোটগ্রহণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ১০ নম্বর হলে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শুরুর পর সাড়ে ১০টা দিকে বৈদুতিক গোলোযোগ দেখা যায়। ফলে অন্ধকারেই চলে ভোটগ্রহণ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ ৯টায় শুরুর কথা থাকলেও ১০ নম্বর হলের ভোটগ্রহণ শুরু হয় পৌনে এক ঘণ্টা দেরিতে। ব্যালট আসতে দেরি হওয়া ভোট শুরু করতে দেরি হয়েছে বলে জানান কর্তব্যরত কর্মকর্তারা।

ওই কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ব্যালট পেপার আসতে দেরি হওয়ায় সময়মতো ভোটগ্রহণ শুরু করা যায়নি। এতে ৪৫ মিনিট পর ভোট নেওয়া শুরু হয়েছে। এদিকে ভোট গ্রহণে দেরি হওয়ায় লাইনে থাকা শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। হলটিতে মোট ৫২২ জন শিক্ষার্থী ভোট দেবেন।

এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

১০ নম্বর হলে বিদ্যুৎ নেই, অন্ধকারেই চলছে ভোটগ্রহণ

আপডেট সময় ১১:২০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫