ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন বৈদ্যুতিক তারে ‘বোমা’ আতঙ্ক, বক্সে বাজল শেখ মুজিবের ভাষণ! মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি, থানায় স্থাপন অভিযোগ বাক্স সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম, রহস্যটা কী? খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী

নোয়াখালীতে স্ত্রীকে হত্যা করে লুকিয়ে ছিল চট্টগ্রামে

নোয়াখালীর চরজব্বর থানার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি মো. ইউসুফকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নগরের ডবলমুরিং থানার বিল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউসুফ নোয়াখালীর চরজব্বর থানার আবুল হোসেনের ছেলে।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে ইউসুফকে প্রধান আসামি করে গত ৩০ জুলাই চরজব্বর থানায় একটি মামলা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার তার অবস্থান নোয়াখালী এলাকায় শনাক্ত করা হয়। সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ইউসুফ তার স্ত্রী হত্যায় জড়িত বলে স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে স্ত্রীকে হত্যা করে লুকিয়ে ছিল চট্টগ্রামে

আপডেট সময় ০২:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫