ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালি নিয়ে বড় ঘোষণা দিলেন ট্রাম্প শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন বৈদ্যুতিক তারে ‘বোমা’ আতঙ্ক, বক্সে বাজল শেখ মুজিবের ভাষণ! মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি, থানায় স্থাপন অভিযোগ বাক্স সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম, রহস্যটা কী? খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

ভোটে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা চায় না ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের ইচ্ছে থাকলেও সিসিটিভি ক্যামেরা ও বডি ক্যামেরার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) ‘করণীয় কিছু নেই’ বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে ইসি।

ইসির উপসচিব রাশেদুল ইসলামের সই করা এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। এর আগে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ইসির করণীয় জানতে চিঠি দিয়েছিল।

ইসি সেই চিঠির জবাবে বলেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৬ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন লজিস্টিক্যাল ইস্যু ও কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভার কার্যবিবরণীর আলোচ্যসূচি ৯-এর পরিপ্রেক্ষিতে সিসিটিভি ক্যামেরা ও বডি ওর্ন ক্যামেরার বিষয়ে নির্বাচন কমিশন হতে ‘করণীয় কিছু নেই’ মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

গত ৯ জুলাই নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি সংক্রান্ত সভায় সরকারপ্রধান একগুচ্ছ নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে– ঝুঁকিপূর্ণ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটের জন্য করণীয় অনুসন্ধান, ভোটকেন্দ্রকে সিসিটিভির আওতায় আনা।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও সাংবাদিকদের জানিয়েছিলেন, সিসি ক্যামেরা নিয়ে তার কমিশন ভাবছে না। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও পুলিশকে বডি ক্যামেরা দেওয়ার কথা বলেছেন।

গত ৭ আগস্ট এই নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহারকেও যৌক্তিক মনে করছে না ইসি।
তিনি বলেন, ‘সেটা নিয়েও আমরা কাজ করছি। চাইলেই তো হবে না। এটা নিয়ে অলরেডি আমরা তিন-চারটা মিটিং করেছি। একদিনের জন্য আউটসোর্স করেও পাওয়া যায় না ভাড়াতে। আবার কেনাও যৌক্তিক নয়।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি নিয়ে বড় ঘোষণা দিলেন ট্রাম্প

ভোটে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা চায় না ইসি

আপডেট সময় ০২:৩৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫