ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজধানীতে ১৬০০ লিটার নকল মবিলসহ গ্রেপ্তার ২

রাজধানীর বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডে অভিযান চালিয়ে ১৬০০ লিটার নকল মবিল ও সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানা পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, মো.সাইফুল ইসলাম (৫৭) ও মো. রফিকুল ইসলাম (৫০)।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডের ভাই ভাই এন্টারপ্রাইজ নামক দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১ হাজার ৬০০ লিটার নকল মবিল ও নকল মবিল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা মবিলের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে নকল মবিল উৎপাদন ও ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নকল মবিল বিক্রির উদ্দেশে কাছে রাখার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে ১৬০০ লিটার নকল মবিলসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৫:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫