ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হিমালয়ার ফ্লাইট বাতিল

নেপালের আকাশে ঘণ্টাখানেক ঘুরপাক খেয়ে ঢাকায় ফিরল বিমান

নেপালে চলমান বিক্ষোভের কারণে দেশটির রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এই রুটে ঢাকা থেকে রওনা হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি দীর্ঘক্ষণ কাঠমান্ডুর আকাশে চক্কর দিয়ে ফের ঢাকায় ফিরেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাহমুদুল হাসান মাসুদ ঢাকা পোস্টকে জানান, নেপালের চলমান পরিস্থিতিতে হিমালয়া এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইটটি কাঠমান্ডুতে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে আসতে বাধ্য হয়েছে।

এয়ারলাইন্স সূত্র জানায়, বিমানের বিজি-৩৭১ ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর পৌনে ১টায় কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়। প্রায় ১ ঘণ্টায় এটি কাঠমান্ডু বিমানবন্দরের পাশে গিয়ে অবতরণের অনুমতি না পেয়ে প্রায় ৫৫ মিনিট নেপালের আকাশে চক্কর দেয়। এরপর তারা জানতে পারে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। পাইলটের তড়িৎ সিদ্ধান্তে ফ্লাইটটি ফের বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করে।

এর আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডুসহ সারা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল। এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। আক্রমণের শিকার হয় ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী

হিমালয়ার ফ্লাইট বাতিল

নেপালের আকাশে ঘণ্টাখানেক ঘুরপাক খেয়ে ঢাকায় ফিরল বিমান

আপডেট সময় ০৪:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫