ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

নির্বাচন নিয়ে প্রস্তুত সেনাবাহিনী, অপেক্ষা ইসির নির্দেশনার

আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। তবে এ বিষয়ে সরকার থেকে বার্তা পেলেও এখনো নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে শিগগির ইসির নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছে সেনাসদর।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাসদরের মিলিটারি অপারেশন্সের পরিচালক কর্নেল মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার আলোকে সেনাবাহিনী নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল বলেন, কমিশন থেকে আমরা অচিরেই নির্বাচনের নির্দেশনা পাব। সেই নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী মাঠে কাজ করবে। ইতিমধ্যে আমাদের নিজেদের প্রস্তুতি রয়েছে।

ডাকসু নির্বাচন কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ছড়ানো হচ্ছে-এটা বন্ধ করতে সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেবে কি না এবং আগামীকাল (মঙ্গলবার) ডাকসুর ভোট অবাধ ও সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী কী ভূমিকা রাখবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এর আগেও আমরা আইএসপিআরের মাধ্যমে স্পষ্টভাবে বলেছি ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও কিছু স্বার্থন্বেষী মহল প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। কিন্তু এই প্রোপাগান্ডা করে খুব একটা সুবিধা করতে পারবে না।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কিছু কর্মকর্তা সামাজিক মাধ্যমে ‘বিভ্রান্তিকর’ তথ্য ছড়াচ্ছেন—এমন অভিযোগ নিয়ে তিনি বলেন, তাদের উদ্দেশ্য মানুষ জানে। এসব প্রোপাগান্ডা কেউ বিশ্বাস করে না। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

নির্বাচন নিয়ে প্রস্তুত সেনাবাহিনী, অপেক্ষা ইসির নির্দেশনার

আপডেট সময় ০৪:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫