ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

আগামী নির্বাচন সুষ্ঠু এবং উৎসবমুখর হবে : শিল্প উপদেষ্টা

শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু এবং উৎসবমুখর হবে। তিনি বলেন, নানা প্রতিকূলতা ও ঘাত প্রতিঘাত অতিক্রম করে আমরা জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছি এবং সেভাবেই আমরা বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করবো।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা এলাকায় আনন্দ শিপইয়ার্ডে ৫৫০০ ডেড ওয়েট টনের জাহাজ তুরস্কের কোম্পানির কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর যে কাজটি আমরা শুরু করেছি বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার সেটা এগিয়ে নিয়ে যাবে। গণ-অভ্যুত্থানের পর একটা সরকারের জনগণের প্রত্যাশার যে কাজগুলো করা দরকার তার অনেকখানি আমরা পূরণ করতে পেরেছি।

প্রসঙ্গত, ওয়েস ওয়্যার নামের এই জাহাজটি ৩৪১ ফুট দীর্ঘ, ৫৫ ফুট প্রস্থ ও ২৫ ফুট গভিরতার জাহাজটি ২৭৩৫ হর্স পাওয়ার ইঞ্জিন দ্বারা সজ্জিত এবং ১২ নট গতিতে ৫৫০০ টন কার্গো পরিবহন করবে। স্টিল, কয়েল, কয়লা, সার, খাদ্যশস্য এবং বিভিন্ন বিপজ্জনক মালামাল বহনে সক্ষম।

এসময় আরও উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব এনডিসি নুরুজ্জামান, তুরস্কের কমার্শিয়াল কাউন্সিলর বেলাল বেলুয়েট, আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারী, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

আগামী নির্বাচন সুষ্ঠু এবং উৎসবমুখর হবে : শিল্প উপদেষ্টা

আপডেট সময় ০৮:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫