ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লায় মোবাইল কোর্টে হামলার চেষ্টার অভিযোগ, যুবকের ৭ দিনের কারাদণ্ড নওগাঁর মহাদেবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ রানা গ্রেপ্তার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ আকিকার মাংস দেওয়ার কথা বলে নারীর সোনা হাতিয়ে নিলেন সম্রাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী দুই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়েছে, ১৯ আগস্ট স্বাভাবিক হওয়ার আশা খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন দাবি

ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে যে নির্দেশ

ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ ছাড়া রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিষয়ে তিনি জানান, এ নিয়ে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় প্রশাসন যাতে আরও সক্রিয়ভাবে যেসব ঘটনা ঘটছে, সেগুলো মোকাবিলা করে। সে বিষয়ে বৈঠকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, রাজবাড়ির মতো ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকেও সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, আসন্ন দুর্গাপূজায় অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্রের চেষ্টা হতে পারে। গত বছর দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভালো অভিজ্ঞতা ছিল। গত বছরের অভিজ্ঞতাকে এ বছরও কাজে লাগাতে পারি। তিনি জোর দিয়েছেন যাতে এবার নিরাপত্তা সব ধরনের আগে থেকেই নেওয়া হয়, যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়।’

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। দুনিয়ার কোনো শক্তিই ঠেকাতে পারবে না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে যে নির্দেশ

আপডেট সময় ০৮:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫