সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

অক্টোবরে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সব দলের আর মাত্র একটি করে ম্যাচ বাকি। বাছাই পর্ব শেষে আসন্ন মেগা টুর্নামেন্টের জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করতে চায় আর্জেন্টিনা। আর সে লক্ষ্যে অক্টোবরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ দুটি যুক্তরাষ্ট্রে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে দুই ম্যাচের প্রতিপক্ষ।
চলমান ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে এখন পর্যন্ত একটি ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার। আগামী ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মুখোমুখি হবে লিওনেল মেসিরদল। এরপর আর কোনো ম্যাচ না থাকায় আলবিসেলেস্তেরা প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে আগামী ১০ অক্টোবর প্রথম ম্যাচে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

কিছুদিন আগেই বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তেরা। যেখানে লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় তারা। এবার পুনরায় লা ভিনোটিন্টোর বিপক্ষেই নামতে যাচ্ছে স্কালোনির দল। দ্বিতীয় প্রীতি ম্যাচ হবে ১৩ অক্টোবর, শিকাগোর সোলজার ফিল্ডে। সে ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পুয়ের্তো রিকো, যারা বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫৭তম স্থানে আছে।
এর আগে আর্জেন্টিনার চীন সফরের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেটি বাতিল হয়েছে। মেক্সিকোর বিপক্ষে খেলার পরিকল্পনাও চুক্তিগত সমস্যার কারণে বাস্তবায়িত হয়নি। ফলে বিকল্প প্রতিপক্ষ হিসেবে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোকে বেছে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

অক্টোবরের ম্যাচ শেষে আর্জেন্টিনা নভেম্বরে আফ্রিকা ও এশিয়া সফরে যাবে। ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায় দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। তবে সেগুলোর প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

অক্টোবরে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত

আপডেট সময় ০৪:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫