ঢাকা ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত যুবলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর শান্তিনগর বাজার এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় এজাহারনামীয় আসামি যুবলীগ নেতা মো. সুমনকে (৩৭) গ্রেপ্তার করেছে সিআইডি। তিনি পল্টন ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। সুমনের বাড়ি মাদারীপুর জেলার জাফরাবাদ গ্রাম হলেও তিনি রাজধানীর চামেলীবাগ এলাকায় ভাড়া থাকতেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জসীম উদ্দিন খান বলেন, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত শাটডাউন কর্মসূচির প্রথম দিনে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে অংশ নেয়। ওই সময় সুমন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালান।

ওই হামলায় রমনার শান্তিনগর এলাকার কানিফা টাওয়ারে অবস্থানরত গৃহকর্মী লিজা আক্তার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গত বছরের ৫ সেপ্টেম্বর রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন হত্যাকাণ্ড ও ছাত্র আন্দোলনে দমনমূলক হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং ঘটনায় জড়িত অন্য আসামি ও পরিকল্পনাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সিআইডি আদালতে আসামির রিমান্ড আবেদন করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫