ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি? চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

তিন মাসে স্বর্ণের দামে রেকর্ড উত্থান

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে আউন্সপ্রতি স্বর্ণের দাম দাঁড়ায় ৩ হাজার ৫৫৭ ডলার ৯৯ সেন্টে। এর আগে বুধবার আউন্সপ্রতি রেকর্ড ৩ হাজার ৫৭৮ ডলার ছিল। এ সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ। গত তিন মাসে সপ্তাহের ভিত্তিতে এটিই সবচেয়ে বেশি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে শিগগিরই সুদের হার কমার প্রত্যাশা এবং শ্রমবাজারের দুর্বলতা স্বর্ণের দামের জন্য সহায়ক হয়েছে। কেসিএম ট্রেডের বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বাজার এখন মার্কিন চাকরির তথ্যের দিকে তাকিয়ে আছে। তবে সামগ্রিকভাবে সুদের হার কমার সম্ভাবনা এবং ভূরাজনৈতিক অস্থিরতা স্বর্ণের জন্য ইতিবাচক।

মার্কিন শ্রমবাজারের সাম্প্রতিক তথ্যেও দুর্বলতা দেখা যাচ্ছে। নতুন বেকার ভাতার আবেদনের সংখ্যা বেড়েছে এবং বেসরকারি খাতে চাকরির প্রবৃদ্ধিও প্রত্যাশার তুলনায় কমেছে। এর ফলে ফেডারেল রিজার্ভ সেপ্টেম্বরের বৈঠকেই দশমিক ২৫ শতাংশ সুদের হার কমাবে বলে প্রায় নিশ্চিত হয়ে উঠেছে। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল বলছে, সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

এদিকে রুপার দাম দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৪০ ডলার ৮৫ সেন্টে। টানা তৃতীয় সপ্তাহের মতো রুপার দাম বাড়ছে। প্লাটিনাম বেড়ে হয়েছে ১ হাজার ৩৮২ ডলার ৩৩ সেন্ট এবং প্যালাডিয়াম স্থিতিশীল রয়েছে ১ হাজার ১২৭ ডলার ০১ সেন্টে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭

তিন মাসে স্বর্ণের দামে রেকর্ড উত্থান

আপডেট সময় ০৩:০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫