ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি? চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজধানীতে আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৮:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৭০২ বার পড়া হয়েছে

ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনা করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন– ধানমন্ডি মিছিলের আয়োজক মো. সজিবুল ইসলাম হৃদয় (২৩), ওয়ারী থানা ৩৯নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লা বিন আজিজ (২৩), লালবাগ থানার স্বেচ্ছাসেবকলীগের কর্মী মো. রায়হান ওরফে পলিন (২৮),পল্টন থানার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য মো. শাহাদাৎ নবী খোকা (৪২), শেরেবাংলা নগর থানার ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান মানিক (৩০), কলাবাগান থানা ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.জামিল হোসেন পলাশ (৫৮), শরীয়তপুর সদর থানা আওয়ামী লীগ সেক্রেটারি মো.গোলাম মোস্তফা (৫০) ও নিকলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমদ (৪১)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৪টায় ধানমন্ডি এলাকা থেকে সজিবুল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।

একই দিন সকাল ৭টায় ওয়ারী এলাকা থেকে আব্দুল্লা বিন আজিজকে গ্রেপ্তার করা হয়। ওইদিন রাত ৮টা ৩০ মিনিটে লালবাগ এলাকা থেকে রায়হান ওরফে পলিনকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ। অন্যদিকে রাত ১টা ৩০ মিনিটে পল্টন এলাকা থেকে শাহাদাৎ নবী খোকাকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগ। এছাড়া রাত ১১টা ২০ মিনিটে শেরেবাংলা নগর থেকে আমিনুর রহমান মানিককে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগ। রাত ৩টায় ধানমন্ডি থেকে জামিল হোসেন পলাশকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ডিবি গুলশান বিভাগ রাত ১১টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জ এলাকা থেকে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে। অন্যদিকে রাত ১টা ৩০ মিনিটে উত্তরা এলাকা থেকে কারার শাহরিয়ার আহমদকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭

রাজধানীতে আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫