ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলায় হোসেন ফারক ৩ দিনের রিমান্ডে

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫৬ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য ১০০ কোটি টাকা অনুদান পাইয়ে দেওয়ার নামে এক নাট্য প্রযোজকের ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় মোহাম্মদ হোসেন ফারুক নামে এক ব্যক্তির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উপদেষ্টা ও এনসিপি নেতাদের সঙ্গে ছবি দেখিয়ে এসব কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে লভ্যাংশ ভাগাভাগির অংশ হিসেবে অগ্রিম ৫০ লাখ টাকা নেন বলে অভিযোগ প্রযোজকের মীর ফখরুদ্দিন ছোটনের।

রাজধানীর গুলশান থানায় নাট্য প্রযোজক মীর ফখরুদ্দিন ওরফে ছোটনের দায়ের করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, আসামি ফারুকের সঙ্গে মামলার বাদীর বন্ধুর মাধ্যমে ব্যবসায়িক কারণে পরিচয় হয়। গত বছরের নভেম্বর মাসের প্রথম দিকে আসামি ফারুক জানায়, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উপদেষ্টা আসিফ নজরুল, আসিফ মাহমুদ ও এনসিপির হাসনাত, সারজিসের সঙ্গে ছবি দেখিয়ে সরকারি প্রোগ্রাম ও ডকুমেন্টারি প্রজেক্টে ১০০ কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার কথা বলে। সেজন্য প্রফিট শেয়ারের অংশ হিসেবে হাসনাত ও সারজিসকে ২ কোটি টাকা দিতে হবে, আর অগ্রিম হিসেবে এখনি ৫০ লাখ টাকা দিতে হবে। পরে মামলার বাদী গত বছরের ১৯ নভেম্বর ফারুককে ৫০ লাখ টাকা দেন।

পরবর্তী সময়ে কাজ পাওয়ার জন্য বারবার কল দিলেও আসামি কল রিসিভ করেনি। উল্টো এ বছরের ১৩ আগস্ট টাকা চাইলে মেরে ফেলার হুমকি দেয়। ভুক্তভোগী বিষয়টি হাসনাতকে জানান। পরে গত ২৫ আগস্ট এ বিষয়ে শাহবাগ থানায় জিডি করেন হাসনাত। ১ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন ভুক্তভোগী মীর ফখরুদ্দিন ওরফে ছোটন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলায় হোসেন ফারক ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৭:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫