ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি? চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডাকসুতে জিততে হবে না, শুধু বেঁচে থাকতে চাই : আব্দুল কাদের

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। কাদের তার পোস্টে লেখেন, আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতোটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।

তিনি অভিযোগ করে বলেন, সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকে প্রতিনিয়ত হেনস্তা বাড়ছে। তারপর থেকে আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে উঠি; শরীর কাঁপতে থাকে। একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের কতটুকু ধৈর্য বা ক্ষমতা থাকে? আমি আর কতদিন নিতে পারব জানি না। কেবল অনলাইনে সীমাবদ্ধ থাকলে মানা যেত, কিন্তু বাড়িতে গিয়ে আমার আম্মাকেও কথা শুনানো হচ্ছে।

তিনি আরও বলেন, ১০ দিন আগের বক্তব্য কাটছাঁট করে প্রোপাগান্ডা না ছড়ালেও পারতেন। পুরো বক্তব্য তুলে ধরলে মানুষ আসল সারমর্ম বুঝতে পারতো। এখনো তো কেবল শুরু, সামনে আরও ৫ দিন বাকি। ততোদিনে কী হবে, সেটা ভাবলেই আরও বেশি ট্রমাটাইজড হয়ে যাই।

উল্লেখ্য, সম্প্রতি একটি টিভি চ্যানেলে টকশোতে আব্দুল কাদেরকে ‘ছাত্রলীগের হাজার দোষ থাকতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নারীদের প্রতি অনেক সহনশীল ছিল’ এমন মন্তব্য করতে দেখা যায়। এরপর থেকে তাকে নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭

ডাকসুতে জিততে হবে না, শুধু বেঁচে থাকতে চাই : আব্দুল কাদের

আপডেট সময় ০৬:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫