ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মাইলস্টোনের ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা অব্যাহত রাখার নির্দেশ

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ০২:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডা. মো. সাইদুর রহমান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় স্বাস্থ্য সচিব চলমান চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ চিকিৎসা অব্যাহত রাখার নির্দেশনা দেন।

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, গত ২১ জুলাইয়ের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত হয়ে সেখানে ভর্তি হওয়া ১৬ জন শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১০ জন ছাত্রী ও ৬ জন ছাত্র। চিকিৎসাধীনদের মধ্যে দুইজনের অবস্থা এখনো ঝুঁকিপূর্ণ। বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন জানান, অনেক আহত শিক্ষার্থীকে একাধিকবার অপারেশন করতে হয়েছে এবং একাধিকবার আইসিইউতেও নিতে হয়েছে।

উল্লেখ্য, ওই দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মোট ৫৭ জনকে আনা হয়েছিল। তাদের মধ্যে জাতীয় বার্নে ২০ জনের মৃত্যু হয়েছে, একজনকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে, ২০ জন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন এবং বর্তমানে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

মাইলস্টোনের ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা অব্যাহত রাখার নির্দেশ

আপডেট সময় ০২:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫