ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে আয়কর নথি জালিয়াতির অভিযোগে সহকারী কর কমিশনার মিতুর পদোন্নতি ৮ বছর স্থগিত গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’ মনোহরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা

দুধকুমার নদীর ভাঙনরোধে পদক্ষেপ নেওয়ার দাবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নদী তীরে দাঁড়িয়ে মানববন্ধন করেন উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চল লছিনি ও বল্লভের খাস ইউনিয়নের চর বলরামপুর এলাকার মানুষজন। এ সময় তারা বলেন, গত কয়েকদিন ধরে বামনডাঙ্গা ইউনিয়নের আয়নালের ঘাটের পূর্ব তীরে চল লুছনি ও চর বলরামপুর এলাকায় দুধকুমার নদের তীব্র ভাঙন দেখা দিয়েছে।

এতে করে কয়েকশ একর ফসলি জমি ও বেশ কয়েকটি বাড়ি নদী গর্ভে চলে গেছে । ভাঙনের মুখে রয়েছে মসজিদ, মাদরাসা, কবরস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতিবাড়িসহ নানা স্থাপনা। ভাঙন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের। তাই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান খান জুয়েল, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, সাবেক সভাপতি সেকেন্দার আলী, স্থানীয় আব্দুল ওহাব, মাজহারুল ইসলাম প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ

দুধকুমার নদীর ভাঙনরোধে পদক্ষেপ নেওয়ার দাবি

আপডেট সময় ০৯:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫