ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নুর পুরোপুরি ঝুঁকিমুক্ত: ঢামেক পরিচালক

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৭ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি জানান, নুরের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে এবং তাকে দেশেই চিকিৎসা দেওয়া সম্ভব। তবে চিকিৎসার ফলো-আপের জন্য তিনি দেশের বাইরে যাবেন কি না, তা তার পরিবার সিদ্ধান্ত নেবে। এসময় তিনি নুরের সুস্থতার জন্য তার নেতাকর্মীদের অযথা কেবিনে ভিড় না করার অনুরোধ করেছেন।
এর আগে, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।বর্তমানে তিনি হাসপাতালের পুরাতন ভবনের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন আছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

নুর পুরোপুরি ঝুঁকিমুক্ত: ঢামেক পরিচালক

আপডেট সময় ০৬:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫