ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে আয়কর নথি জালিয়াতির অভিযোগে সহকারী কর কমিশনার মিতুর পদোন্নতি ৮ বছর স্থগিত গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’ মনোহরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

মঞ্চের সামনে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:৪৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

মঞ্চের সামনে চেয়ারে বসাকে কেন্দ্র করে ফেনীর পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পরশুরাম জিরো পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দলের নেতা ও পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আহতদের মধ্যে চিথলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঞ্চের সামনে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিক মানিক বলেন, ‌‘গ্রাম থেকে শহরে এসে নেতাকর্মীরা বিশৃঙ্খলা করবে, এটা মেনে নিতে পারবো না। এ ঘটনার সঙ্গে জড়িদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

দলীয় কোনো গ্রুপিং নেই দাবি করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব জানান, মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা করেছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ

মঞ্চের সামনে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

আপডেট সময় ০৫:৪৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫