ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে আয়কর নথি জালিয়াতির অভিযোগে সহকারী কর কমিশনার মিতুর পদোন্নতি ৮ বছর স্থগিত গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’ মনোহরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব, হাসপাতালে ভর্তি দেড় শতাধিক রোগী

  • নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:৫৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় নারী-পুরুষ ও শিশুসহ দেড় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে নাটোর আধুনিক সদর হাসপাতালে ঘুরে এমন চিত্র দেখা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দিবাগত রাত থেকেই শহরের ২ নম্বর ওয়ার্ডের ঝাউতলা ও আশপাশের এলাকায় একাধিক মানুষ ডায়রিয়ার উপসর্গে আক্রান্ত হতে শুরু করেন। রাতেই প্রায় ৩০ থেকে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হন। বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ায় ৬৫ জনে। আর দুপুর ১২টা পর্যন্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪৭ জনে। এদের মধ্যে পুরুষ ৬৬, নারী ৫৫ ও শিশু ২৬ জন।

এ অবস্থায় জেলা স্বাস্থ্য বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন বলেন, আক্রান্তদের অধিকাংশই ঝাউতলা এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূষিত পানি থেকে ডায়রিয়া ছড়িয়েছে। আজকে প্রতিটি বাড়িতে পানি বিশুদ্ধকরণের ওষুধ সরবরাহ করা হবে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ মজুত আছে এবং আমাদের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা নিয়মিত সেবা দিচ্ছেন।

এদিকে, খবর পেয়ে নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন বুধবার দুপুরে সদর হাসপাতাল পরিদর্শন করেন। তিনি আক্রান্ত রোগীদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসাসেবা যথাযথভাবে নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ

নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব, হাসপাতালে ভর্তি দেড় শতাধিক রোগী

আপডেট সময় ০৪:৫৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫