ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে আয়কর নথি জালিয়াতির অভিযোগে সহকারী কর কমিশনার মিতুর পদোন্নতি ৮ বছর স্থগিত গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’

অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওকে অপহরণের চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে অপহরণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে চরসোনারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এদিন বিকেলে আশুগঞ্জ থানায় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ভাইসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ইউএনও।

ইউএনও রাফে মোহাম্মদ ছড়া জানান, মেঘনা নদীর আশুগঞ্জ ও ভৈরব অংশে আলাদা দুটি বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। তবে অভিযোগ ছিল আশুগঞ্জ অংশে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের কাছাকাছি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। নিয়ম অনুযায়ী সরকারি স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ।

অভিযানে গিয়ে সত্যতা মেলায় পাঁচটি ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয় এবং দুইজনকে এক বছরের সাজা দেওয়া হয়। এ সময় ফেরার পথে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ভাই তারেকের নেতৃত্বে কয়েকজন স্পিডবোটে এসে ইউএনওকে বহনকারী ড্রেজারসহ অপহরণের চেষ্টা চালায়। তবে পরিস্থিতি বুঝে ইউএনও ও তার দল স্পিডবোটে করে সরে যান। এ সময় জব্দ করা একটি ড্রেজার ও দুটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা বলেন, ইউএনও স্যার অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওকে অপহরণের চেষ্টা

আপডেট সময় ০২:৪৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫