ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

আট মাস আগে বিয়ে, শ্বশুরবাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চন্দোনাইশে বাড়ির টয়লেট থেকে মোছাম্মৎ আরফি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী মো. রিজুয়ানকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশের বরকল ইউনিয়নে ঘটনাটি ঘটে। আটক রিজুয়ান বরকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোলাম শরীফের ছেলে।

স্থানীয়দের দাবি, বুধবার ভোরে রিজুয়ান স্ত্রীকে গলাটিপে হত্যা করে মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন। সকালে ঘরের দরজা খুলতে দেরি হলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আরফির মরদেহ দেখতে পান। পরে পুলিশ খবর দিলে পুলিশ এসে টয়লেট থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে নিয়ে যায়।

আরফির পরিবারের সদস্যরা বলছেন, আট মাস আগে সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জাহেদের মেয়ে আরফির সঙ্গে রিজুয়ানের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই আরফিকে নির্যাতন করতো বলে অভিযোগ রয়েছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঢাকা পোস্টকে বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। অভিযুক্ত স্বামীকে থানায় নিয়ে এসেছি৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

আট মাস আগে বিয়ে, শ্বশুরবাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৩০:০২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫