ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে আয়কর নথি জালিয়াতির অভিযোগে সহকারী কর কমিশনার মিতুর পদোন্নতি ৮ বছর স্থগিত গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’

আট মাস আগে বিয়ে, শ্বশুরবাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চন্দোনাইশে বাড়ির টয়লেট থেকে মোছাম্মৎ আরফি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী মো. রিজুয়ানকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশের বরকল ইউনিয়নে ঘটনাটি ঘটে। আটক রিজুয়ান বরকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোলাম শরীফের ছেলে।

স্থানীয়দের দাবি, বুধবার ভোরে রিজুয়ান স্ত্রীকে গলাটিপে হত্যা করে মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন। সকালে ঘরের দরজা খুলতে দেরি হলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আরফির মরদেহ দেখতে পান। পরে পুলিশ খবর দিলে পুলিশ এসে টয়লেট থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে নিয়ে যায়।

আরফির পরিবারের সদস্যরা বলছেন, আট মাস আগে সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জাহেদের মেয়ে আরফির সঙ্গে রিজুয়ানের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই আরফিকে নির্যাতন করতো বলে অভিযোগ রয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। অভিযুক্ত স্বামীকে থানায় নিয়ে এসেছি৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

আট মাস আগে বিয়ে, শ্বশুরবাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:২৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫